তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্র চিনা নাগরিকদের সংঘর্ষ আহত ৩
- আপডেট সময় : ০১:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে

তালতলী( বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
চায়নিজ নাগরিক দের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শনিবার (২০ নভেম্বর) সকাল ৬.৩০ মিঃ দিকে সাংহাই ৪ আবাসিক এলাকার সড়কে।
তালতলী থানা পুলিশ সূত্রে জানাগেছে,
শুক্রবার রাত ১০.৩০ টায় কথা বলার জন্য দরজায় নক করেন হাং চাং হুয়া। এসময় কাজে বিরক্ত করার জন্য লংএনজিং, ও চিং চাং গান, দুজন মিলে রাতে হাং চাং হুয়াকে মারধর করে। এর রেস ধরে সকাল৬.৩০ সাংহাই ৪ আবাসিক এলাকার সড়কে আরো চিনা নাগরিক নিয়ে ঐ দুজনের উপর হামলা করে এতে তিনজন আহত হয়।
আহত হাং চাং হুয়া(৩০)প্রাথমিক চিকিৎসা শেষে তার কর্মস্থলে নিয়ে আসা হয়েছে। এবং বাকি লংএনজিং (৩৩) ও চিং চাং গান(৩৫)কে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সাংহাই থেকে জানানো হয়েছে তাদের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করবে। এখন পর্যন্ত এ বিষয় তারা কোন আইনি পদক্ষেপ নেয়নি।

























