সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

কোম্পানীগঞ্জ আ’লীগ সভাপতির বাড়িতে ককটেল বিস্ফোরণ-ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চরকাঁকড়া ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

খিজির হায়াতের স্ত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভীন রুনু বলেন, সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা বাড়িতে ঢোকে। এরপর তারা বাড়ির মূল দরজায় গুলিবর্ষণ করতে থাকে। তারা খিজির হায়াতের নাম ধরে গালিগালাজ করে বাহির হওয়ার জন্য বলে। পরে বাড়ির সব জানালার গ্লাস ভেঙে তছনছ করে এবং প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, বাড়িতে লাগানো সিসিটিভিতে এ দৃশ্য দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বক্তব্য দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলেও মনে করেন উপজেলা আওয়ামী লীগের এ নেত্রী।

এদিকে, ঘটনার সময়ে দুটি সিসিটিভির ফুটেজ সাংবাদিকদের হাতে এসেছে। এতে দেখ যায়, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় আগ্নেয়াস্ত্র, ককটেল ও লাঠিসোটা হাতে ১০ জন ব্যক্তি ওই বাড়িতে ঢোকে। এরপর একের পর এক গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও বাড়ির বিল্ডিংয়ের জানালার কাঁচ ভাঙচুর করছে।

খিজির হায়াত খান অভিযোগ করে জাগো নিউজকে বলেন, শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের চলমান অস্থিরতা নিরসনের দাবি জানিয়ে বক্তব্য রাখায় প্রতিপক্ষরা তাকে হত্যার উদ্দেশ্য এ হামলা চালিয়েছে। হামলাকারীদের নাম পুলিশকে জানিয়েছেন বলেও জানান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার হামলা-ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গত ১১ মাস ধরে বিবাদ অব্যাহত রয়েছে। এতে সহিংসতায় দুইজন নিহতসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এনিয়ে শনিবার জেলা শহরে আয়োজিত আওয়ামী লীগের প্রতিনিধি সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জ আ’লীগ সভাপতির বাড়িতে ককটেল বিস্ফোরণ-ভাঙচুর

আপডেট সময় : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১