সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

যারা পাকিস্তানের পতাকা ওড়াচ্ছে তারা স্বাধীনতাবিরোধীদের বংশধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যারা দেশের মাটিতে খেলার মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা ওড়াচ্ছে কিংবা যারা পাকিস্তানের জয়ে আনন্দ প্রকাশ করছে তারা স্বাধীনতাবিরোধীদের বংশধর। ওদের পূর্বপুরুষরা এ দেশের স্বাধীনতা চায়নি। এদের চিহ্নিত করে মূলোৎপাটন করতে হবে।

শনিবার সন্ধ্যায় সীতাকুণ্ডে শঙ্কর মঠ ও মিশনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন ধর্ম যার যার এ দেশ সবার। কিন্তু দুর্গা পূজায় দেশের ৮-১০টি মন্দিরে হামলা হলো, বাড়ি ঘরে হামলা চলো। সেই সাত সমুদ্র দূরের লন্ডনে বসে এ হামলার পরিকল্পনা করা হয়। চট্টগ্রামের জেএম সেন হলের ব্যানার ছেঁড়া হলো, আমি সাথে সাথে ঢাকা থেকে চট্টগ্রামে এসে সেখানে ছুটে এসেছি।

পীরগঞ্জে বাড়ি ঘরে হামলা-ভাঙচুর হলো আমি পরদিনই সেখানে ছুটে গেছি। সরকার এসব হামলাকারীদের শক্ত হাতে প্রতিরোধ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে।
মন্ত্রী বলেন, এ দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই স্বাধীনভাবে বাস করবে।

এ লক্ষ নিয়েই দেশ স্বাধীন হয়েছে।
শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী স্বরসতী গিরি মহারাজ। এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, পৌর কাউন্সিলর শফিউল আলম মুরাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যারা পাকিস্তানের পতাকা ওড়াচ্ছে তারা স্বাধীনতাবিরোধীদের বংশধর

আপডেট সময় : ০৪:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১