সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং ডে অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক :

“বিট পুলিশিং বাড়ি বাড়ি
নিরাপদ সমাজ গড়ি”

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা থানাধীন বেলগাছি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৮.১১.২০২১ খ্রিঃ তারিখ সন্ধ‍্যা ১৯:৩০ ঘটিকায় বেলগাছি বাজারে সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ধর্ষণ, নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশের আয়োজন করে আলমডাঙ্গা থানা পুলিশ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো:জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ পেশাদারিত্বের পাশাপাশি অনেক মানবিক কাজে অংশগ্রহণ করছে। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার।পুলিশী সেবা জনগণের দোঁরগোড়ায় পৌঁছিয়ে দিতে মূলত বিট পুলিশিং কার্যক্রমের উদ্ভব। আমরা তৃণমূল পর্যায়ে আইনী সহায়তা দেবো। আপনারা তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন আমরা আপনাদের দোঁরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেবো।

তিনি আরোও বলেন, বিট পুলিশিং নিঃসন্দেহে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনতা সৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, ইতোমধ্যে চুয়াডাঙ্গা জেলার প্রতিটি বিটের নিজস্ব একটি ফেইসবুক পেইজ খোলা হয়েছে। প্রতিটি বিটে বিট অফিসারের নাম পদবিসহ সরকারি মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। যার দরুন স্ব- স্ব বিট আওতাধীন জনসাধারণ খুব সহজেই পুলিশের নিকট তাদের সমস্যা গুলি বলতে পারবেন এবং দ্রুত পুলিশী সেবা পাবেন। নারী ধর্ষনসহ যে কোনো প্রকার নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে এবং নির্যাতিত নারী ও শিশুর পাশে থাকতে সবাইকে আহবান জানান। নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো প্রকার অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সোচ্চার রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনে এ ধরণের অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনিসুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা,মোঃ মাহাব্বুর রহমান (কাজল) অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং ডে অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১