আজকের ক্রাইম ডেস্ক :
"বিট পুলিশিং বাড়ি বাড়ি
নিরাপদ সমাজ গড়ি"
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা থানাধীন বেলগাছি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৮.১১.২০২১ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৯:৩০ ঘটিকায় বেলগাছি বাজারে সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ধর্ষণ, নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশের আয়োজন করে আলমডাঙ্গা থানা পুলিশ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো:জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ পেশাদারিত্বের পাশাপাশি অনেক মানবিক কাজে অংশগ্রহণ করছে। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার।পুলিশী সেবা জনগণের দোঁরগোড়ায় পৌঁছিয়ে দিতে মূলত বিট পুলিশিং কার্যক্রমের উদ্ভব। আমরা তৃণমূল পর্যায়ে আইনী সহায়তা দেবো। আপনারা তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন আমরা আপনাদের দোঁরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেবো।
তিনি আরোও বলেন, বিট পুলিশিং নিঃসন্দেহে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনতা সৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, ইতোমধ্যে চুয়াডাঙ্গা জেলার প্রতিটি বিটের নিজস্ব একটি ফেইসবুক পেইজ খোলা হয়েছে। প্রতিটি বিটে বিট অফিসারের নাম পদবিসহ সরকারি মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। যার দরুন স্ব- স্ব বিট আওতাধীন জনসাধারণ খুব সহজেই পুলিশের নিকট তাদের সমস্যা গুলি বলতে পারবেন এবং দ্রুত পুলিশী সেবা পাবেন। নারী ধর্ষনসহ যে কোনো প্রকার নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে এবং নির্যাতিত নারী ও শিশুর পাশে থাকতে সবাইকে আহবান জানান। নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো প্রকার অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সোচ্চার রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনে এ ধরণের অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনিসুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা,মোঃ মাহাব্বুর রহমান (কাজল) অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.