সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

মেয়র বহিষ্কারের পর গাজীপুরে আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের পর গাজীপুরে আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার(১৯ নভেম্বর) রাতে নগরীর টঙ্গী ও জয়দেবপুরসহ বিভিন্নস্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেন।

এ সময় তারা প্রধানমন্ত্রী ও দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীসহ দেশের সকল মানুষ এই রায় স্মরণ রাখবে।
গত ২২ সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে বঙ্গবন্ধু ও শহীদদের নিয়ে মেয়রের একটি আপত্তিকর রেকর্ডিং ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র আন্দোলন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ মেয়রকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন।

প্রথমে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ ও পরে শুক্রবার (১৯ নভেম্বর) দলীয় কার্যনির্বাহী সভায় আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে সাংগঠনিকভাবে দোষী সাব্যস্ত হওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আওয়ামী লীগের বৈঠক সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়র বহিষ্কারের পর গাজীপুরে আনন্দ মিছিল

আপডেট সময় : ০৫:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১