সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

এক মাদরাসার সব ছাত্রীর বিয়ে, পরীক্ষা দিলো না কেউ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
এক মাদরাসার সব ছাত্রীর বিয়ে, পরীক্ষা দিলো না কেউ
নাটোরের বাগাতিপাড়া মহিলা মাদরাসার কোনো শিক্ষার্থী এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন না। অথচ ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া দাখিল পরীক্ষায় এ মাদরাসা থেকে ১৫ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার পেড়াবাড়িয়া মাদরাসা কেন্দ্রে এবার পাঁচ মাদরাসার ৯৮ শিক্ষার্থী দাখিল পরীক্ষা অংশ নিচ্ছেন। কিন্তু ওই কেন্দ্রে প্রতিদিন ৮৩ জন উপস্থিত হন। অনুপস্থিত ১৫ পরীক্ষার্থীর সবগুলোই বাগাতিপাড়া মহিলা মাদরাসার ছাত্রী। কোনো পরীক্ষায় ওই মাদরাসার একজন শিক্ষার্থীও অংশ নেননি। তবে মাদরাসা সুপার সব শিক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে কেন্দ্র সচিব ইব্রাহিম হোসাইন জানান, আল কোরআন ও হাদিস শরীফ দুটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ওই মাদরাসার কেউ অংশ নেয়নি। এ বিষয়ে মাদরাসার সুপারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো লাভ হয়নি।

এ বিষয়ে বাগাতিপাড়া মহিলা মাদরাসা সুপার আব্দুর রউফ জানান, মাদরাসা থেকে এবার ১৫ জন ছাত্রীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু করোনায় সব ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় কেউই পরীক্ষায় অংশ নেয়নি। প্রবেশপত্র হাতে পেয়ে এসব পরীক্ষার্থীদের বাড়ি গিয়ে ছাত্রীদের পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছিলো। কিন্তু কেউ তাতে সাড়া দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক মাদরাসার সব ছাত্রীর বিয়ে, পরীক্ষা দিলো না কেউ

আপডেট সময় : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১