জীবননগরে ফেন্সিডিলসহ বিজিবি’র হাতে আটক-২
- আপডেট সময় : ০৩:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রাম থেকে ১৬১ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মেদিনীপুর গ্রামের মৃত জহুরুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৬) এবং একই গ্রামের মৃত ওয়াজনবী মল্লিকের ছেলে মনিরুজ্জামান রিপন (৪৩)। বৃহস্পতিবার (১৮ই নভেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন এর অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত মেদিনীপুর বিওপি’র টহল দল হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার দিবাগত রাত ১টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬১ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেন। এ ঘটনায় উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আটককৃত আসামিদ্বয়কে জীবননগর থানায় সোপার্দ করে মামলা দায়ের করা হয়েছে।


























