সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সিরাজগঞ্জ শহরে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ আদায় করা একটি চক্রের এক নারীসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন, শহরের মিরপুর উত্তরপাড়ার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫), হোসেনপুর পুঠিয়াবাড়ির আব্দুল লতিফের ছেলে মেহেদী হাসান (২৭), হোসেনপুর মহল্লার আশরাফ আলীর ছেলে আব্দুল জলিল (২৮) ও ধানবান্দি মহল্লার মানিক সেখের মেয়ে উন্নতি খাতুন ওরফে মিথিলা (২০)।

বুধবার সকালে র‌্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে মঙ্গলবার রাতে শহরের মাছুমপুর উকিলপাড়া মহল­ার নুরুজ্জামানের ৪র্থ তলা বাসায় এ অভিযান চালানো হয়।

চক্রের নারী সদস্য মিথিলা এ বাসার নিচ তলায় ভাড়া থাকতেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার হাটিকুমরুল মোড়ের ফল ব্যবসায়ী সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের রঞ্জু সরকার (৪৩) ফল কিনতে সিরাজগঞ্জ শহরে আসেন। এরপর পূর্ব পরিচিত উন্নতি খাতুন ওরফে মিথিলার সাথে তার সাক্ষাত হয়। একপর্যায়ে মিথিলা কৌশলে রঞ্জুকে তার ভাড়া বাসায় নিয়ে যায়।

সেখানে আটকে রেখে ব্যবসায়ী রঞ্জুকে মারধর করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবী করা হয়। এ অবস্থায় রঞ্জুকে উদ্ধারে পরিবারের সদস্যরা র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর রাতেই ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে অপহৃত রঞ্জুকে উদ্ধার এবং চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১