গলাচিপায় ছিনতাই হওয়া ৮ ইভিএম মেশিনসহ গ্রেফতার ৩
- আপডেট সময় : ১২:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১ ১১৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাজীরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ছিনতাই হওয়া ৮ ইভিএম মেশিন উদ্ধারা সহ ঘটনার সাথে জরিত তিন জনকে সামনে রেখে ১৬ নভেম্বর মোঙ্গলবার বেলা সারে এগারোটার দিকে গলাচিপা থানা কমপ্লেক্সের সামনে নিশ্চিত করেন ওসি শওকত আনোয়ার ইসলাম।
আটককৃতরা হলেন একই গ্রামের আমির হাওলাদরের ছেল জামাল ( ৪০), মৃতঃ ফজলুল করিমের ছেলে জাকির(৩৮) ও হানিফ হাওলাদরের ছেলে জীবন (৩৭)।
এসময়ে গনমাধ্যমকে ওসি জানান, আটকৃতদের কোর্টে প্রেরণ সহ এ অপরাধের সংঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারের অভিযান চলছে।
উল্লেখ্য গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পানপট্রি ইউনিয়নের ভোট গণনা শেষে ওই কেন্দ্রে সদস্য পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার পরই পরাজিত প্রার্থীরা ফলাফল না মেনে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।সে সময় কেন্দ্রের বাইরে সমর্থকরাও এতে যোগ দিয়ে ভোটকেন্দ্রে ভাঙচুর ও কেন্দ্রের ৯টি ইভিএম মেশিনের মধ্যে ৮টি সিনতাই করে নিয়ে যায়।
এসময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে ঐদিন রাতেই পরিত্যক্ত একটি একটি বাগানে পরে থাকা অবস্থায় পুলিশি অভিযানের মাধ্যমে সিনতাই হওয়া ৮’টি ইভিএম মেশিন উদ্ধার করতে করতে সক্ষম হয়।

























