সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সুগন্ধা নদীতে গত শুক্রবার তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরও ৫ জন জাহাজ শ্রমিক চিকিৎসাধীন ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে । ৫ জনের মৃত্যুর খবরে ঝালকাঠি সুগন্ধা নদীতে নোঙর করা এস এইচ আর গ্রুপের দুটি জাহাজের সহকর্মীরা এখন শোকে ভাসছেন।
গতকাল মঙ্গলবার চিকিৎসারত অবস্থায় ৫জন মৃত্যুবরণ করেন এনিয়ে মোট ছয় জনের মৃত্যু হলো। মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে মারা যান শহিদ তালুকদার, মেহেদী হাসান, মো. পিরন (৪০), মো. রনি এবং আশিকুর রহমান। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। দুর্ঘটনায় দগ্ধ হয়ে মোট ৭ জন ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ইমাম উদ্দিন ও রুবেল চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে দুর্ঘটনার পর থেকে সুগন্ধা নদীতে জাহাজটি বিকল হয়ে যায়। জাহাজে থাকা ৯লাখ ৩০ হাজার লিটার ডিজেল খালাস করতে এবং জাহাজটি উদ্ধার করতে এস এইচ আর গ্রুপের সাগর নন্দীটি-২ ঝালকাঠিতে আসে। তেল খালাস শেষে আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে এ দুটি জাহাজ। দুর্ঘটনায় নিহত ৬ সহকর্মীর মৃত্যুতে জাহাজ দুটির কর্মচারীদের চরম শোকের ছায়া নেমে এসেছে।
গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে নোঙ্গর করে রাখা অয়েল ট্যাংকার সাগর নন্দিনী-৩ নামের জাহজটিতে বিস্ফোরণ ঘটে। এতে জাহাজের সুকানি কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। জাহাজের পাম্পরুম থেকে বিস্ফোরণ ঘটে। জাহাজটিতে নাবিকসহ মোট ১৩ জন কর্মী ছিলেন। এস এইচ আর গ্রুপের তেলবাহী জাহাজ চট্টগ্রাম থেকে পদ্মা কোম্পানীর জ্বালানী তেল খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:২১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১