বিএপিএস’র বরিশাল বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হলেন জসিম
- আপডেট সময় : ০৫:১৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১ ২০৬ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় পৌর সভাকক্ষে বিএপিএস কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া। বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএপিএস কেন্দ্রীয় কমিটির সভাপতি আঃ আলীম মোল্যা, বিএপিএস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, বিএপিএস কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, বিএপিএস কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আকতার হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএপিএস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সত্তার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএপিএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী। ত্রি-বার্ষিক সম্মেলনে বরিশাল বিভাগীয় পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি হিসেবে বাকেরগঞ্জ পৌরসভা প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে পাথরঘাটা পৌরসভার সচিব মোঃ জসিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে পটুয়াখালী পৌরসভার স্বাস্থ্য সহকারী সুমন আহম্মেদ কে নির্বাচিত করা হয়।

























