সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

স্ত্রীর কাছে টাকা না পেয়ে ৩ সন্তানের মুখে বিষ ঢেলে দিলেন বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
স্ত্রীর কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে তিন শিশু সন্তানকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক মাদকাসক্ত। মুমূর্ষু অবস্থায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত তিন শিশুই অচেতন অবস্থায় রয়েছে। তারা হাসপাতালে শিশু মেডিসিন ওয়ার্ডে ভর্তি। এর আগে ১১ নভেম্বর বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুরের নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী (মহাসড়কের বিপরীত পার্শ্বে) মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মাদকাসক্ত মো. আলম সেখ (৪০) তিন সন্তানকে জমির আগাছানাশক (বিষ) পান করিয়ে হত্যার চেষ্টা চালান। তাৎক্ষণিকভাবে শিশু সিয়াম শেখ (১০), হাসান শেখ (৩) ও হোসেন শেখকে (৩) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনরা।

তিন শিশুর আত্মীয় নগরকান্দার অনু মিয়া জাগো নিউজকে জানান, ওই এলাকাটি মাদকের অভয়নগর বলে পরিচিত। স্ত্রী সীমা বেগমের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন আলম। পরে তিন সন্তানকে জোর করে কীটনাশক পান করায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কিন্তু তাদের আর্থিক অবস্থা খারাপ থাকায় ফরিদপুরে নিতে না পারায় স্থানীয়দের সহায়তা গত ১৩ নভেম্বর (শনিবার) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশু তিনটির অবস্থা খুবই আশঙ্কাজনক। বড় ছেলে সিয়ামের বমির সঙ্গে রক্ত বের হচ্ছে।

তিন শিশুর মা সীমা বেগম সাংবাদিকদের বলেন, তিন শিশুর মধ্যে বড় ছেলের অবস্থা খুবই আশঙ্কাজনক।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এবং মাদকাশক্ত হওয়ায় তিন সন্তানকে হত্যার উদ্দেশ্যে বিষপান করিয়েছে আলম সেখ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আলম সেখকে শনিবার গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর কাছে টাকা না পেয়ে ৩ সন্তানের মুখে বিষ ঢেলে দিলেন বাবা

আপডেট সময় : ০৯:৩১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১