বানারীপাড়ায় প্রখ্যাত হোমিও চিকিৎসক জয়দেব কর্মকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
- আপডেট সময় : ০২:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ৮৭ বার পড়া হয়েছে

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার প্রখ্যাত হোমিও চিকিৎসক সর্বজন শ্রদ্ধেয় ডা. জয়দেব কর্মকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনায় পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসা ও বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা ও কালি মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত গত বছরের ১৪ নভেম্বর লিভারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমণ করেন। মানবতাবাদী ডা. জয়দেব কর্মকার প্রায় অর্ধশত বছর বানারীপাড়ায় হোমিও চিকিৎসার মাধ্যমে মানবসেবা করে গেছেন। গরীবের ডাক্তার হিসেবে সমধিক পরিচিত জয়দেব কর্মকার বানারীপাড়া ছাড়াও স্বরূপকাঠি ও পার্শ্ববর্তী এলাকায় চিকিৎসা সেবা দিয়ে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। তার মৃত্যুর পরে একমাত্র ছেলে মৃত্যুঞ্জয় কর্মকার মিতু বাবার পেশাকে ধরে রেখে মানবসেবায় ব্রতি হয়েছেন। ###

























