সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সাগর নন্দিনী জাহাজের অগ্নিকাণ্ডে দগ্ধ ৭ জনকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির ডিপোর দক্ষিণপাড়ে সাগর নন্দিনী-৩ জাহাজে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই এক জন মৃত্যুবরণ করেন।শুক্রবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সাতজন দগ্ধ জাহাজের স্টাফকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- রিপন (৪০), মেহেদী হাসান (২৮), রনি (২৭), শহীদ তালুকদার (৩৮), আশিকুর রহমান (২১), ইমাম হোসেন (২১) ও রুবেল (৩৮)।

এ বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, ঝালকাঠি থেকে আমাদের এখানে সাতজন এসেছেন। এদের মধ্যে রিপনের ৫২ শতাংশ, মেহেদী হাসানের ৫৫ শতাংশ, রনির ৫৪ শতাংশ, শহীদ তালুকদারের ৭০ শতাংশ, আশিকুর রহমানের ৬৬ শতাংশ, ইমাম হোসেনের ২ শতাংশ ও রুবেলের ২ শতাংশ দগ্ধ হয়েছেন।

ইমাম ও রুবেল ছাড়া সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের পাঁচজনকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। সেখান থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে জাহাজের ইঞ্জিন রুমে পাম্প মেশিন মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ওই রুমে আগুন ধরে যায়। এতে জাহাজের ১৩ স্টাফের মধ্যে আট শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সুকানি কামরুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাগর নন্দিনী জাহাজের অগ্নিকাণ্ডে দগ্ধ ৭ জনকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর

আপডেট সময় : ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১