ডিমলায় যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা
- আপডেট সময় : ০৮:২৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ৯৯ বার পড়া হয়েছে

গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১-নভেম্বর) সকালে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছ ডিমলা উপজেলা আওয়ামী যুবলীগ। কর্মসূচির মধ্যে ছিলো সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিজয় চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত।
পরে বেলা ১১টায় বিজয় চত্ত্বর থেকে আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিজয় চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফেরদৌস পারভেজ, যুগ্ন আহবায়ক ময়নুল হক প্রমুখ।
এসময় উপজেলার ১০ ইউনিয়নের সকল আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, মৎস্যলীগ, তাতীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।
৪৯ বছরের পথচলায় যুবলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

























