সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মসজিদের মাইকে কেন্দ্র দখলের ঘোষণা, ৩ জন গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে স্থানীয় মসজিদের ইমাম মসজিদের মাইকে ঘোষণা দেন, ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ভোট দিচ্ছে।

এ ঘোষণার পর ভোটকেন্দ্রে উত্তেজনা শুরু হয়।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে একদল বহিরাগত ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাধা দিলে বহিরাগতদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিতে জশ মিয়া, শাওন আহমেদ ও নাজমুল নামে তিনজন গুলিবিদ্ধ হয়।

স্থানীয়রা আরও জানান, মানিকারচর জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল হাসান মসজিদের মাইকে ঘোষণা দেন ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ভোট দিচ্ছে। এ ঘোষণার পরই ভোটকেন্দ্রে উত্তেজনা শুরু হয়। তারপরই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মসজিদের ইমামকে আটক করা হয়েছে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছিলো। হঠাৎ করেই একদল বহিরাগত এসে কেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রের বিভিন্ন কক্ষের কাঁচের গ্লাস ভেঙে ফেলে। বর্তমানে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মসজিদের মাইকে কেন্দ্র দখলের ঘোষণা, ৩ জন গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৭:৩৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১