সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নাগরপুরে চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াজেদ আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেএম সুজন,নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের মোকনা ইউনিয়নের জগতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াজেদ আলী (৬৮) আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত্রিতে বার্ধক্য জনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুপুরে নিজ গ্রামের জগতলা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন। মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওবাইদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এ.কে আজাদ, ও তাদের সন্তানগণ। এছাড়াও ডাকসুর সাবেক সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুম এই বীর মুক্তিযোদ্ধা বর্তমান মোকনা ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ছিলেন এবং তার সংসারে পাঁচ ছেলে , এক মেয়ে সন্তান ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াজেদ আলী

আপডেট সময় : ০৯:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১