সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

খুলনা রেঞ্জে আবারও শ্রেষ্ঠ হলো চুয়াডাঙ্গা জেলা পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। তদন্ত ও অপরাধ কর্মকাণ্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ আবারও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার (৯ই নভেম্বর) সকাল ১০টার সময় খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার) এর সভাপতিত্বে রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত অক্টোবর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে।

রেঞ্জের শ্রেষ্ঠ হওয়ায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম, (বার)। একইসাথে রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই এর পুরস্কার লাভ করেন চুয়াডাঙ্গা সদর থানার ইলিয়াস হোসাইন। এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম রেঞ্জ ডিআইজি’র নিকট থেকে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়ে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) এবং চুয়াডাঙ্গা জেলার সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ, কমান্ড্যান্ট (এসপি) আরআরএফ, খুলনা, পিবিআই ও সিআইডি’র পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগণ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্টবৃন্দ।

উল্লেখ্য, সেপ্টেম্বর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ কর্মকাণ্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছিলো। এবারও চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করলো। আর এ গৌরব অর্জনের কারিগর হচ্ছেন চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার খ্যাত জাহিদুল ইসলাম। এ জেলায় যোগদানের পর থেকে পুলিশের পেশাদার কাজের পাশাপাশি সামাজিক ও মানবিক নানাধরনের কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তিনি জেলাবাসীর একেবারে অন্তরের অন্ত:স্থলে জায়গা করে নিয়েছেন। যার ফলে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম, (বার) এর নিকট থেকে পেয়েছেন একাধিকবার শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি। এদিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ হওয়ায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে এসপি জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান হিজলগাড়ি প্রেসক্লাবের উপদেষ্টা শামীম হোসেন মিজি ও সভাপতি আরিফ হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনা রেঞ্জে আবারও শ্রেষ্ঠ হলো চুয়াডাঙ্গা জেলা পুলিশ

আপডেট সময় : ১০:১৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১