সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ক্লিনিকের বিল পরিশোধ করতে নবজাতক বিক্রির চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পিরোজপুরের মঠবাড়িয়ায় হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে সন্তানকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন মা-বাবা। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে শহরের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। বিষয়টি পুলিশ জানতে পেরে সেই নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ ক্লিনিকের বিল পরিশোদের ব্যবস্থা করে শিশুটিকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজি নলবুনিয়া গ্রামের বাসিন্দা নুর নবী স্ত্রী আমেনা আক্তারকে সোমবার (৮ নভেম্বর) হাসপাতালে ভর্তি করেন। পরদিন সেখানে অস্ত্রোপচারে ছেলে সন্তানের জন্ম হয়। এতে তাদের চিকিৎসা ও ওষুধ বাবদ বিল আসে ১২ হাজার টাকা। এ বিল দিতে নবজাতকের বাবার পক্ষে সম্ভব না হওয়ায় তারা বাধ্য হয়ে নবজাতক সন্তানকে বিক্রির উদ্যোগ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি জানতে পেরে থানার ‘কুইক রেসপন্স টিম’কে দ্রুত ক্লিনিকে পাঠায়। সেখানে নবজাতককে পিতার সাধ্য অনুযায়ী হাসপাতালের বিল পরিশোধ করে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

নুর নবী জানান, তিনি গ্রামে কৃষিকাজ করেন। তার স্ত্রীকে বাড়িতে স্বাভাবিক ডেলিভারি করানোর জন্য চেষ্টা চালানো হয়। পরে আরো অসুস্থ হয়ে পড়লে বাধ্য হয়ে হাসপাতালে আসতে হয়েছে।

তিনি বলেন, ‘১২ হাজার টাকা ক্লিনিক বিল দেওয়ার মতো সাধ্য আমার ছিল না। সন্তানকে ফেরত পেয়ে আমি খুশি।’

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাকার অভাবে হাসপাতালের বিল পরিশোধ করতে পারছিলেন না ওই দম্পতি। পরে তাঁরা বাধ্য হয়ে সন্তান বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। নবজাতককে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্লিনিকের বিল পরিশোধ করতে নবজাতক বিক্রির চেষ্টা

আপডেট সময় : ০৪:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১