ভালুকায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ০৫:৩৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১ ৯২ বার পড়া হয়েছে

–এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ-
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহের ভালুকায় পালিত হয়েছে ৫০তম সমবায় দিবস ।
শনিবার সকালে উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয় ।
উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সমবায় সমিতির সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা, জন প্রতিনিধিদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় ।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এনামুল করিম খান- মাঠ কর্মকর্তা বিআরডিবি ভালুকা এবং ফাহিমা মাহে জেবিন আইসিটি অধিদপ্তর ভালুকা পৌরসভা এর সঞ্চালনায়-
ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদ, সমবায় কর্মকর্তা, আবু জাকারিয়া সহ সমবায় সমিতির সদস্য গন ।
আলোচনা শেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিবসের সমাপ্তি ঘটে ।

























