সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

জালিয়াতি করে ৩ কোটি টাকা হাতাতে গিয়ে নারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের দুই কোটি ৮৬ লাখ টাকার চেক উত্তোলনের চেষ্টার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার কক্সবাজার জেলার উখিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তান নাম জোহুরা বেগম (২৫)। তিনি ওই এলাকার মো. ওসমানের মেয়ে। তাকে জাল দলিল সিন্ডিকেট চক্রের সদস্য বলে দাবি করেছে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন সমকালকে বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে জোহুরা বেগমের বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে।’

জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার মো. উমর ফারুক জানান, সম্প্রতি জোহুরা একটি রেজিস্টার্ড পাওয়ার অব অ্যাটর্নি দলিলমূলে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দুই কোটি ৮৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক উত্তোলনের আবেদন করেন। এ সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দাতাদের পরিচয় ও তার সঙ্গে ওই ব্যক্তিদের সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন উত্তর দেন। তখন জোহুরা জানান পাওয়ার অব অ্যাটর্নি দাতাদের তিনি চেনেন না। মূলত তার স্বামী পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করেছেন। তার স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, স্বামী প্রবাসী এবং দুমাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই।

উমর ফারুক আরও জানান, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাওয়ার অব অ্যাটর্নি দাতাদের খুঁজে বের করেন। তারা জানান তারা কাউকে টাকা উত্তোলনের জন্য কোনো প্রকার পাওয়ার অব অ্যাটর্নি নিয়োগ দেননি। পাওয়ার অব অ্যাটর্নি দলিলে ব্যবহৃত দুইটি জাতীয় পরিচয়পত্র নম্বরও তাদের নয়। বিষয়টি জালিয়াতি বুঝতে পেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। অভিযান চালিয়ে পুলিশ জোহুরা বেগমকে গ্রেপ্তার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জালিয়াতি করে ৩ কোটি টাকা হাতাতে গিয়ে নারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১