সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাই গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নেত্রকোনার দুর্গাপুরে গত ১২ সেপ্টেম্বর রাতে মুখে কাপড় বেঁধে বসত ঘর থেকে তুলে নিয়ে শ্যালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি মুলহাস উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

নেত্রকোনার সীমান্ত দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর নোয়াগাঁও গ্রাম থেকে আজ শনিবার সকালে তাকে গ্রেফতার করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ১৪ কোম্পানি কমান্ডার এম এ শোভন খান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত মুলহাস উদ্দিনের বাড়ি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের মিনকিফান্দা গ্রামে।

তিনি আব্দুল বারেকের ছেলে ও মামলার বাদীর খালাতো বোন জামাই।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ধর্ষণ মামলার একমাত্র আসামি মুলহাসকে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মা-বাবার মৃত্যুর পর একমাত্র ভাই ওই কিশোরীর অভিভাবক। ভাই-বোন নিজ বাড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন।

ভাই পেশায় অটোরিকশা চালক। রিক্সা চালিয়ে বোনকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ান। কিন্তু ভাই রিক্সা চালক হওয়ায় প্রায় সময় রাত হয় বাড়ি ফিরতে। এজন্য বেশিরভাগ সময় বোনকে বাড়িতে একাই থাকতে হয়।

গত ১২ সেপ্টেম্বর (শনিবার) দিবাগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজায় কড়া নাড়লে কিশোরী তার ভাই ভেবে দরজা খুলে দেয়। দরজা খুলতেই মুখে কাপড় বেঁধে তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন ওই দুলাভাই। পরে ওই কিশোরীর চিৎকার শুনে কয়েকজন কৃষক ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক।
পরদিন ওই কিশোরী বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর (রবিবার) দুলাভাইকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, এতিম দুই-ভাইবোন কষ্ট করে খেয়ে না খেয়ে বেঁচে আছে।

ভাইটি পড়াশোনা করতে না পারায় বোনকে পড়াচ্ছে। এরপরেও স্থানীয় কিছু ব্যক্তির কুনজর রয়েছে পরিবারটির দিকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাই গ্রেফতার

আপডেট সময় : ১১:২৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১