সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন “বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
আগামী ১৩/১১/২০২১ বরিশাল বিভাগের ত্রি-বার্ষিক সন্মেলন সফল করার উদ্দেশ্যে বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, গৌরনদী পৌরসভার বাজার পরিদর্শক জনাব মোঃ মনিরুজ্জামান মনির এর সমর্থনে স্হানিয় বগুড়া রোডস্থ কবি জীবনানন্দ পাঠাগারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নাজমুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী ও সাধারন সম্পাদক ঝালকাঠি জেলা শাখা।এ সময় উপস্থিত ছিলেন মুলাদী পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃজাকির হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আবু হানিফ, সহ দপ্তর সম্পাদক কাওসার হোসেন হাওলাদার,
সাবেক সহ প্রচার সম্পাদক সন্জিব কুমার রায়,বিভাগীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক বাদল তালুকদার, আরিফুর রানা সহ বরিশাল বিভাগীয় কমিটি, জেলা কমিটি ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























