সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ডিমলায় জাতীয় সমবায় দিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃগোলামরাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনে নীলফামারীর ডিমলায় পালিত হল ৫০-তম জাতীয় সমবায় দিবস-২০২১।

শনিবার (৬-নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিস কার্যালয় চত্ত্বরে প্রথমে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সাতরঙ্গের সমবায়ী পতাকা উত্তোলন শেষে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী শহর প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।শফিকুল ইসলাম স্বপন ও অর্পণা রানী সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় নিরু, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ এর চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন কাজল, ডিমলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ সহ সমবায় অফিস কর্তৃক নিবন্ধনকৃত বিভিন্ন সমবায় সমিতি লি: এর সভাপতি-সম্পাদক বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় জাতীয় সমবায় দিবস পালন

আপডেট সময় : ০১:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১