সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র শুক্রবার (৫ নভেম্বর) ফেসবুক লাইভে আসেন। কাঁদতে-কাঁদতে বলেছেন, প্লিজ় ভাববেন না আমি নাটক করছি, ওটা আমি ক্যামেরার সামনে ছাড়া করতে পারি না।

প্রিয় পোষা প্রাণীদের নিয়ে কটাক্ষের মুখে দাঁড়িয়ে প্রতিভাময়ী অভিনেত্রী শ্রীলেখা। নিতে চলেছেন বড় সিদ্ধান্ত। কান্না জড়ানো কণ্ঠে বললেন, তিনি এখন যেই ফ্ল্যাটে থাকেন, সেটা বিক্রি করে দেবেন।

দক্ষিণ কলকাতার একটি সুন্দর সাজানো অ্যাপার্টমেন্টে থাকেন দমদমের মেয়ে শ্রীলেখা মিত্র। নিজেই কিনেছেন সেই অ্যাপার্টমেন্ট। সাজিয়েছেন মনের মতো করে। তার বাড়িতে সদস্য সংখ্যা মোট তিনজন। এছাড়াও বাড়িতে থাকে আরও তিনটি প্রাণী তাদের নাম যথাক্রমে চিন্তামণি, আদর ও করণ। চিন্তামণি বিদেশি সারমেয়। আদর ও করণকে রাস্তা থেকে তুলে এনে সন্তান স্নেহে লালন করছেন অভিনেত্রী।

অ্যাপার্টমেন্টের আশপাশে থাকা পথ কুকুরদের দেখাশোনা করেন শ্রীলেখা। তাদের নিয়মিত টিকাকরণ করিয়েছেন, যাতে কারও সংক্রমণ না ছড়ায়। নিজে গিয়ে তাদের খাইয়ে আসেন প্রতিদিন। এরজন্য কম লড়াই করতে হয়নি শ্রীলেখাকে। প্রতিনিয়ত বিরোধিতা করেছেন অ্যাপার্টমেন্টের অন্যান্য বাসিন্দারা। সেসব লড়াই সামলেছেন। কাউকে কাউকে পাশে পেয়েছেন। এসব তোয়াক্কা না করেই লকডাউনে কুকুরগুলোর দেখভাল করেছেন। মুখে তুলে দিয়েছেন খাবার।

অভিনেত্রী তার ফেরিফাইড ফেসবুক থেকে লাইভে আসেন দুইবার। প্রথমে আসেন গণ্ডগোল হওয়ার সময়, অন্যটি গণ্ডগোলের পরে।

শুক্রবারও রাস্তার কুকুর ডেকে খাওয়াতে গেলেন। তখনই বেশ কয়েকজন প্রতিবেশী তাকে বাধা দেয় এবং তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায়। কেউ তার বাসার সামনে আবর্জনা ফেলার হুমকি দেয়, কেউ আবার তার বাসার কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলারও হুমকি দিয়েছে বলে শ্রীলেখার অভিযোগ।

লাইভে কাঁদতে-কাঁদতে তার জীবনের সাম্প্রতিক ঘটে যাওয়া বিপর্যয়ের কথা বলেছেন শ্রীলেখা। বলেছেন, ‘কিছুদিন আগে আমি বাবাকে হারিয়েছি। আমার এই বাড়িতে আমি আছি, বুড়ি দিদা আছে, আমার মেয়ে দুই বাড়ি মিলিয়ে থাকে। আর আমার পোষ্যরা আছে। আমি এতকিছু সহ্য করতে পারছি না। আমি কুইট করলাম। এখানে আর থাকব না।’

এর আগেও আবাসনে শ্রীলেখার প্রকাশ্য প্রাণীদের মমতা দেখে বিরোধিতা করেছেন অনেকে। তিনি লড়াই করেছেন। কিন্তু বদ্ধপরিকর হয়ে অ্যাপার্টমেন্ট বিক্রি করার কথা কখনও বলেননি তিনি। শুক্রবারের (৫ নভেম্বর) ঘটনার পর মন-মানসিকতা একেবারে ভেঙে গিয়েছে শ্রীলেখার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন শ্রীলেখা

আপডেট সময় : ০২:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১