সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিচ্ছেদে পুরুষের কষ্ট বেশি, বলছে গবেষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ২৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
একটি সম্পর্ক ভেঙে যাওয়া কারও জন্যই সুখকর নয়! তা হোক প্রেমের কিংবা বিয়ের। সম্পর্ক ভেঙে গেলে নারী-পুরুষ দু’জনেরই হয়তো সমান কষ্ট হয়। তবে সম্প্রতি এক গবেষণা বলছে, বিচ্ছেদ ঘটলে নারীর চেয়ে পুরুষরা বেশি কষ্ট পায়।

‘জার্নাল অব সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপে’ প্রকাশিত হয়েছে গবেষণাটি। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে মনোবিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এই গবেষণা পরিচালনা করেন।

‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস’ পদ্ধতি ব্যবহার করে ১ লাখ ৮৪ হাজার মানুষের অনলাইন পোস্ট যাচাই করে গবেষণাটি চালানো হয়। এই প্রকল্পের প্রধান গবেষক ডা. রায়ান বয়েড।

তিনি বলেন, ‘গবেষণায় লিঙ্গভেদে সম্পর্ক বিষয়ক বিভিন্ন অনলাইন পোস্ট যাচাই করা হয়। উদাহরণস্বরূপ, পুরুষরা কি সত্যিই নারীদের চেয়ে সম্পর্কের ক্ষেত্রে কম আবেগী নাকি নারীর চেয়েও পুরুষরা বেশি আবেগী তা যাচাই করা।’

প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে করা অনলাইনের বিভিন্ন পোস্ট যাচাই করে গবেষকরা দেখেন, হৃদয়ে ব্যথা, অনুশোচনা, ব্রেকআপ, কান্না ও হৃদয় ভাঙার মতো শব্দগুলো বেশি ব্যবহৃত হয়েছে।

আর এই শব্দগুলোর ব্যবহার বেশি পুরুষদের পোস্টে। অনুসন্ধানে দেখা যায়, নারীরা বিচ্ছেদ নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা করে। এসব বিষয় বিবেচনা করেই গবেষকরা জানান, নারীর তুলনায় বিচ্ছেদে বেশি কষ্ট পান পুরুষরা।

গবেষণায় আরও দেখা গেছে, পুরুষরা নিজের বিচ্ছেদের ঘটনা অনলাইনে জানাতে দ্বিধা করেন না। এমনকি তারা আশাহত হলে ওই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য অন্যের কাছে পরামর্শ চান। তবে নারীরা এ বিষয়ে পিছিয়ে আছেন।

এ কারণেই ধারণা করা হয়েছে, বিচ্ছেদের পরও নারীরা হয়তো বিষয়টি নিয়ে কম ভাবেন কিংবা পরবর্তী জীবনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় ব্যস্ত থাকেন।

আবার এমনও হতে পারে মান সম্মান হারানোর ভয়ে অনেকেই অনলাইনে প্রেম সংক্রান্ত কিংবা দুঃখ, কষ্ট কিংবা খারাপ লাগা শেয়ার করেন না।

তার মানে এই নয় যে নারীরা আবেগহীন! যদিও এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন গবেষকরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিচ্ছেদে পুরুষের কষ্ট বেশি, বলছে গবেষণা

আপডেট সময় : ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১