সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নাগরপুরে ঠিকাদার ও সাংবাদিকদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেএম সুজন, নাগরপুর( টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ৬১ নং বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর এর বিরুদ্ধে অসত্য ও মানহানিকর সংবাদ প্রকাশের সাথে জড়িত সাংবাদিকদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৪ নভেম্বর), উপজেলা চত্বরে বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,ছাত্রছাত্রী,অভিভাবক এবং এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় এলাকাবাসীর পক্ষে বাপ্পি বলেন,অত্র প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মানে ঠিকাদার কোহিনূর নিম্নমানের সিমেন্ট ব্যবহার করে ওয়ালের ইটের গাথুনীর কাজ করে।আমরা চাই ভাল মানের সামগ্রী দিয়ে ওয়ালের নির্মাণ কাজ হোক।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুক্তা আক্তার বক্তব্যে বলেন,শুরু থেকেই ঠিকাদার কোহিনূর নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুলের সীমানা প্রাচীরের কাজ করে। আমরা ভালভাবে কাজ করার কথা বললেও ঠিকাদার আমাদের কথার কোন কর্ণপাত করে না।এছাড়া আমার স্কুল মামুদনগর ইউনিয়নে অবস্থিত।কতিপয় সাংবাদিক লিখেছে সহবতপুর ইউনিয়নে।এছাড়া তারা প্রকৃত ঘটনা উল্লেখ না করে অত্র প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে অসত্য ও বানোয়াট সংবাদ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে তার মানহানি ঘটায়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত ভাল মানের নির্মান সামগ্রী ব্যবহার করে স্কুলের সীমানা প্রাচীর নির্মান কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ সময় অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর বক্তব্যে বলেন,আমি এ প্রতিষ্ঠানের সভাপতি ও জনপ্রতিনিধি হিসেবে নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়ালের কাজ করার প্রতিবাদ করলে ঠিকাদার কোহিনূর আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমি ঐ ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া যেসব সাংবাদিক আমার বিরুদ্ধে অসত্য ও বানোয়াট সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে তাদের শাস্তি দাবি করছি।

এ মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তারিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রছাত্রীবৃন্দ ও এলাকাবাসী।

মানববন্ধন শেষে একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ঠিকাদার ও সাংবাদিকদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:২২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১