সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ছাত্রলীগের জেলা নেতা হলেন হিন্দু পল্লিতে হামলার আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা মামলার এক আসামি জেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগবিষয়ক কমিটির সম্পাদক হয়েছেন। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গত শনিবার এ কমিটি অনুমোদন করেছেন। তবে অভিযুক্ত ফারদিন তাহের রাহুলের দাবি, তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক। মামলার চার্জশিট থেকে পুলিশ তার নাম বাদ দিয়েছে।

জানা গেছে, নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগ এনে ২০১৬ সালের অক্টোবরে হিন্দু পল্লির মন্দির ও তাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর মামলায় আসামি করা হয় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের রাহুলকে। পুলিশ তাকে গ্রেপ্তারও করে। কিছুদিন পর জামিনে বের হয়ে মালয়েশিয়া চলে যান তিনি। প্রায় পাঁচ বছর পর সম্প্রতি দেশে ফিরে আসেন।

নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাছির উদ্দিন রানা বলেন, রাহুল নাসিরনগর উপজেলা ছাত্রলীগের কোনো কমিটির সদস্য নয়। তিনি কীভাবে জেলা কমিটিতে পদ পেলেন, তা তার জানা নেই।

জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন বলেন, রাহুল তাদের বলেছেন, মন্দির ভাঙার মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। মূলত রাজনৈতিক কারণে তার নাম জড়ানো হয়েছিল। পুলিশের চার্জশিটে নাম না থাকলে কাউকে অপরাধী বলা যায় না।

তিনি বলেন, রাহুল চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়ার প্রমাণ দেখাতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাহুল বলেন, হিন্দু পল্লিতে হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রলীগের জেলা নেতা হলেন হিন্দু পল্লিতে হামলার আসামি

আপডেট সময় : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১