সংবাদ শিরোনাম ::
স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ৮১ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় স্ত্রী মারা যাওয়ার ৮ ঘণ্টার ব্যবধানে স্বামীও মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্ত্রীর মারা যাওয়ার সংবাদ শুনে মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বামী সফিক উল্যা মিয়া (৭৬) মারা যান।
নিহতের ছেলে কামাল হোসেন জানান, তার মা মাহমুদা খাতুন (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় তিনি মারা যান। এ খবর বাড়িতে জানানোর পর তার বাবা দুপুরে নিজ বাড়িতে মারা যান। স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে মারা যাওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুইজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েল জানান, বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।
























