সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বসতবাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসতবাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় রতন দাস (৪০) নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক নারী ও তার ছেলের বিরুদ্ধে‌। গুরুতর আহত ওই যুবককে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সোমবার উপজেলার ফরদাবাদ জেলেপাড়ায় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। গাছের সঙ্গে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ফরদাবাদ গ্রামের মধ্যপাড়া জেলেপাড়া প্রবাসী কামাল মিয়ার স্ত্রী অঞ্জনা বেগম প্রতিবেশী রতন দাসের বসতবাড়ি কিনতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। রতন বাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে সকালে অঞ্জনা বেগম ও তার ছেলে রাহিম মিয়া রতনকে তার বাড়ি থেকে ধরে নিয়ে তাদের বাড়িতে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। পরে এলাকাবাসী এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রতন দাসের মামাতো ভাই সুভাষ দাস বলেন, আমার ভাইয়ের কাছ থেকে অঞ্জনা এক শতক জমি কেনার জন্য চাপ দিয়ে আসছিলেন। আমার ভাই জমি বিক্রি করতে রাজি না হওয়ায় আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে অঞ্জনা ও তার ছেলে রাহিম তার বাড়িতে গাছের সঙ্গে নির্যাতন করে।

নির্যাতনের শিকার রতন বলেন, আমার বাড়ি বিক্রি করার জন্য কামাল মিয়ার বউ অঞ্জনা আমাকে দীর্ঘদিন যাবৎ চাপ দিয়ে আসছিল। আমি রাজি না হওয়ায় আজ আমার বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেছে।

অভিযুক্ত অঞ্জনা বেগম বলেন, অনেকদিন হলো আমি জমি কিনেছি। সে আমাকে জমি রেজিস্ট্রি করে দেবে বলে সময়ক্ষেপণ করছে। আজ দলিল করার দিন নির্ধারণ ছিল সে যেতে না চাওয়ায় তাকে আমি বাড়ি থেকে ধরে এনে আমার বাড়িতে বেঁধে রাখি পরে এলাকার কয়েকজন এসে তাকে নিয়ে যায়।

বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহমেদ জানান, ফরদাবাদ গ্রামে গাছের সঙ্গে বেঁধে এক যুবককে নির্যাতন করার বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বসতবাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১