সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মামলার বাদী নারীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় আটক এএসআই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক মামলার বাদী নারীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় আটক হয়েছেন তোফাজ্জল হোসেন (৩৭) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।

শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ধর্মপুর (ছড়ারপাতা) গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

তোফাজ্জল হোসেন সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে এএসআই তোফাজ্জল হোসেন ছড়ারপাতা গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর বাড়িতে আসেন। এলাকাবাসীর সন্দেহ হলে তারা গোয়ালঘরে খোঁজ নিলে সেখানে ‘আপত্তিকর’ অবস্থায় ওই নারীর সঙ্গে তাকে দেখেন। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তোফাজ্জলকে আটক করে বাড়ির উঠোনের একটি আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাসুরের জমি নিয়ে সম্প্রতি বিরোধ দেখা দেয়। পরে ওই নারী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ভাসুরের বিরুদ্ধে মামলা করেন। সে মামলার তদন্তভার পড়ে এএসআই তোফাজ্জল হোসেনের কাঁধে। তদন্তে গিয়ে ওই নারীর সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি।

তবে মামলার বাদী ওই নারী অভিযোগ অস্বীকার করে বলেন, গোয়ালঘর থেকে নয়, নিজ বাড়ি থেকেই তাকে গ্রামবাসী আটক করে। এটি একটি চক্রান্ত।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি। রাতে কী ঘটেছিল তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। সত্যতা পাওয়া গেলে তোফাজ্জলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মামলার বাদী নারীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় আটক এএসআই

আপডেট সময় : ০৫:০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১