সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ছাত্রীকে কুপ্রস্তাব, প্রধান শিক্ষক বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গুরুদাস মিস্ত্রী নামের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত এবং একই সঙ্গে বিদ্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্ত গুরুদাস মিস্ত্রী ২২নং শৌলদহ মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলার রামশীল ইউনিয়নের মুশুশিয়া গ্রামের ভদ্রকান্ত মিস্ত্রীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার ঢালী।

জানা গেছে, প্রধান শিক্ষক গুরুদাস মিস্ত্রী দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। এরই সুত্র ধরে গত বৃহস্পতিবার গুরুদাস মিস্ত্রী ওই ছাত্রীকে ছুটির পরে বিদ্যালয়ে থাকতে বলেন। এরপর তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে মেয়েটি দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। শনিবার ভুক্তভোগীর মা স্থানীয় নারীদের নিয়ে বিদ্যালয়ে এসে গুরুদাস মিস্ত্রীকে মারধর করে লাইব্রেরিকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ও উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার ঢালী ঘটনাস্থলে গিয়ে জনরোষ থেকে ওই শিক্ষককে উদ্ধার করেন।

উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার ঢালী বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সাথে সাথে ওই শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত ও ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করেছি। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে গুরুদাস মিস্ত্রীর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওই ছাত্রীর মা বলেন, গুরুদাস মিস্ত্রী এর আগেও এই বিদ্যালয়ে এ ধরণের আরও কয়েকটি ঘটনা ঘটিয়েছেন। আমরা তার শাস্তি চাই।

এ বিষয়ে গুরুদাস মিস্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

কোটালীপাড়া থানার ওসি(তদন্ত) মোঃ জাকারিয়া বলেন, শিক্ষক গুরুদাস মিস্ত্রীকে সাময়িক ভাবে বরখাস্ত ও ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রীকে কুপ্রস্তাব, প্রধান শিক্ষক বরখাস্ত

আপডেট সময় : ০১:২৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১