সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শিশু শিক্ষার্থীকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি, প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: সহপাঠীকে কামড় দেওয়ায় স্কুল ভবনের দোতলার বারান্দা থেকে উল্টো করে ঝুলিয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শাস্তি দেওয়ায় গ্রেপ্তার হয়েছেন ভারতের উত্তর প্রদেশের একটি স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর ওই প্রধান শিক্ষক গ্রেপ্তারও হয়েছেন স্থানীয় পুলিশের হাতে। তবে এতে শিক্ষকের কোনো দোষ দেখছেন না শাস্তি পাওয়া শিশুটির বাবা। তিনি বলেন, গুরু তার শীষ্যের প্রতি স্নেহ থেকেই এমনটি করেছেন!
তোলপাড় সৃষ্টিকারী এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরে। গতকাল বৃহস্পতিবার টিফিনের সময় খেলতে গিয়ে এক সহপাঠীকে কামড়ে দেওয়ার অভিযোগে শিশুটিকে ওইভাবে ঝুলিয়ে শাস্তি দেন প্রধান শিক্ষক।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই শিক্ষক এক শিশুকে বিদ্যালয় ভবনের দোতলার বারান্দা থেকে পা ধরে নিচে ফেলে দেয়ার মতো করে উল্টো করে ঝুলিয়ে রেখেছেন। জানা গেছে, ওই শিক্ষকের নাম মনোজ বিশ্বকর্মা।

অভিযোগ পেয়ে ওই শিক্ষার্থীর হাত ধরে ওপরতলায় নিয়ে যান প্রধান শিক্ষক মনোজ, এরপর উল্টো করে ঝুলিয়ে সরি না বললে বারান্দা থেকে নিচে ফেলে দেওয়ার হুমকি দেন ওই শিক্ষার্থীকে। শিশুটির চিৎকার শুনে অন্য শিশুরা সেখানে আসার পর তাকে ছেড়ে দেন মনোজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ভারতের কিশোর আইনের অধীনে ওই শিক্ষককে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ।

গ্রেপ্তার শিক্ষক মনোজ বিশ্বকর্মা সংবাদমাধ্যমকে বলেন, ‘শিশুটি খুব চঞ্চল স্বভাবের। এর আগেও তার বিরুদ্ধে সহপাঠীদের এমনকি শিক্ষকদেরও কামড় দেওয়ার অভিযোগ পেয়েছি। তার স্বভাবের জন্য তার বাবা আমাদের বলেছিলেন, তাকে ঠিকঠাক করতে। এ জন্যই আমরা তাকে শুধু একটু ভয় দেখাতে চেয়েছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশু শিক্ষার্থীকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১