সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পাঁচ বছর ধরে পরিষদেই ইউপি চেয়ারম্যানের বসবাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে পাঁচ বছর ধরে বাস করছেন চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল।

কখনো কখনো এ পরিষদ ভবনে তার স্ত্রীও থাকেন বলে অভিযোগ রয়েছে। তবে ইউনিয়নবাসীর সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্যই পরিষদ ভবনে বাস করছেন বলে দাবি ইউপি চেয়ারম্যানের।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকেই পাড়েরহাট ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় একটি কক্ষ দখল করে সেখানে বাস করছেন চেয়ারম্যান বাবুল। তার ছেলেমেয়ে ঢাকা ও খুলনায় বসবাস করেন। তার স্ত্রী যখন পিরোজপুরে আসেন তখন তিনিও ওই ভবনে থাকেন।

পাড়েরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. এনামুল ইসলাম জানান, গত নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকেই পরিষদে থাকছেন ইউপি চেয়ারম্যান।

চেয়ারম্যান হওয়ার পর থেকেই ইউপি ভবনে বাস করার বিষয়টি স্বীকার করেন গোলাম সরোয়ার বাবুল। তিনি বলেন, তিনি যে কক্ষটিতে বাস করছেন সেটি ফাঁকা ছিল। তবে সেখানে স্ত্রী থাকেন না বলে দাবি তার।

ইউপি চেয়ারম্যান বাবুল আরও বলেন, খুলনায় তিনি স্থায়ীভাবে বাস করেন এবং সেখানে তার ব্যবসা রয়েছে। আগে তিনি দুবার নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। তবে গত নির্বাচনে তিনি বিজয়ী হন।

এসময় তিনি ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সব সময় তাদের পাশেই থাকবেন। সেই প্রতিশ্রুতি রক্ষার জন্যই তিনি ওই ভবনের একটি কক্ষে সব সময় থাকছেন। বিষয়টি সবাই জানে বলেও দাবি তার।

এ বিষয় জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম বলেন, ইউপি ভবনে চেয়ারম্যানদের বসবাসের কোনো বিধান নেই। বিষয়টি খোঁজ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচ বছর ধরে পরিষদেই ইউপি চেয়ারম্যানের বসবাস

আপডেট সময় : ০৪:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১