সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে মামলার আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সারাদেশে সাম্প্রদায়িক হামলায় মদদ দেওয়ার অভিযোগ এনে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন মামলার আবেদন করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়, ‘গত ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর পূজা উৎসবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের কতিপয় নেতাকর্মী বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে নুরুল হক নুর ও রেজা কিবরিয়ার নির্দেশে জে এম সেন হলসহ বিভিন্ন পূজা মণ্ডপে হামলা চালিয়েছে। যাদের কেউ কেউ পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে। ঘটনার পরপরই যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ফেসবুক লাইভে এ ঘটনা অস্বীকার করেন। একই সঙ্গে হিন্দু ধর্মকে অবমাননা করে বক্তব্য দেন। তার ওই বক্তব্য বাংলাদেশে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে এবং কুমিল্লা, চট্টগ্রামসহ সারাদেশে মন্দিরে হামলায় বিএনপি-জামায়াতের কর্মীদের উস্কে দেয়। তারা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমনকি গত ২৬ অক্টোবর পল্টনের জামান টাওয়ারে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নিষিদ্ধ সংগঠন জামায়াতের সঙ্গে জোট করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার ঘোষণা দিয়েছেন- যা দেশের প্রচলিত আইন ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এছাড়া নুর চট্টগ্রামের জে এম সেন হলের পূজামণ্ডপে হামলাকারীদের নিরপরাধ বলে বক্তব্য দিয়েছেন- যা সাম্প্রদায়িক হামলাকে উস্কে দেওয়ার শামিল। বাংলাদেশে সাম্প্রতিককালে সংখ্যালঘুদের মন্দিরে হামলা, ভাঙচুরের নির্দেশ গোপনে নুরুল হক নুর, রেজা কিবরিয়া ও তারেক রহমান গংদের প্রত্যক্ষ নির্দেশ ও মদদে সম্পন্ন করায় এই তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধে মামলা রুজু করার আবেদন জানাচ্ছি।’

এই বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, বিকেলে রেজা কিবরিয়া, নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। আমরা সাইবার অপরাধের বিষয়ে সাইবার সেলে যোগাযোগ করেছি। সেখান থেকে সাড়া পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট সময় : ০২:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১