সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

কলেজের ১২ শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

অফিস কক্ষে ঢুকে মারপিটের অভিযোগে গোদাগাড়ী সরকারি কলেজের ১২ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমরুল হক। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- রসায়নের শিক্ষক মনিরুল ইসলাম, ইংরেজির প্রভাষক নাজমুস সাদাত, সমাজবিজ্ঞানের প্রভাষক জেহাদুল ইসলাম ও গোলাম রাব্বানী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও শহিদুল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক শীষ মোহাম্মদ, পরিসংখ্যানের প্রভাষক নুরুল ইসলাম, হিসাব বিজ্ঞানের প্রভাষক জাফর ইকবাল, বাংলার প্রভাষক শাহাদাৎ হোসাইন ও মনিরুল ইসলাম এবং মনোবিজ্ঞানের শিক্ষক খাইরুল ইসলাম।

মামলার এজাহারে বাদী বলেন, গত ২১ অক্টোবর বিকালে দলবদ্ধভাবে তার অফিস কক্ষে ঢুকে তাকে বেধড়ক মারপিট করে তালাবন্ধ করে পাহারায় বসেন ওই শিক্ষকরা।

এতে তিনি গুরুতর জখম হন। আসামিরা কলেজের জিনিসপত্র ভাঙচুর করেন ও ৫০ হাজার টাকা লুট করেন। খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ তালা ভেঙে তাকে উদ্ধার করে ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার বিকালে (২৫ অক্টোবর) গোদাগাড়ী থানায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উমরুল হক এ মামলা করেন।

দলবদ্ধভাবে মারপিট ও হত্যা চেষ্টা এবং সম্পদ নষ্টের অভিযোগে মামলাটি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলেজের ১২ শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষের মামলা

আপডেট সময় : ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১