সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

পায়রা সেতু দেখতে দর্শনার্থীর ভিড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

স্বাধীনতার ৫০ বছর পর দেশের সর্ব দক্ষিণের কুয়াকাটা ও পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ চালু হয়েছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে পায়রা সেতুর উদ্বোধন ঘোষণার পরপরই হাজারো জনতার ঢল নামে সেতু দর্শনে। এ সময় বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

সংশ্লিষ্টরা বলেন, এই সেতু উদ্বোধনের ফলে ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা এবং পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত যেতে সময় বাঁচবে।

লাঘব হবে ভোগান্তির। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
পায়রা সেতুতে ঘুরতে আসা স্থানীয় বাসিন্দা লাইলি আক্তার বলেন, আমরা এত দিন দূর থেকে দেখেছি কিন্তু সেতুর ওপরে উঠতে পারিনি। উদ্বোধনের ফলে সেতু দেখতে এলাম।

ভালোই লাগছে। তবে রাতে পায়রা সেতু অনেক সুন্দর। পটুয়াখালী শহর থেকে ছেলে-মেয়ে নিয়ে স্বামীর সঙ্গে ঘুরতে আসা সামিয়া ইসলাম বলেন, এত দিন দূর থেকে দেখেছি এবং শুনেছি পায়রা সেতু দৃষ্টিনন্দন। আসলেই দেখতে এসে মুগ্ধ হলাম।
এটি এখন মানুষের ভ্রমণের স্পট হবে মন্তব্য করেন তিনি। পায়রা সেতু প্রকল্পের পরিচালক মো. আবদুল হালিম বলেন, এই সেতু উদ্বোধনের ফলে দেশের দক্ষিণাঞ্চলে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ চালু হলো। এতে ফেরিঘাটের ভোগান্তি থেকে রক্ষা পাবে জনগণ। সেতুর নান্দনিকতায় পর্যটকও আকৃষ্ট হবে। দেশের একমাত্র সেতু পায়রায় নিজস্ব হেলথ মনিটরিং সিস্টেম রয়েছে।
এর ফলে যে কোনো ধরনের দুর্যোগ-দুর্ঘটনার আগাম তথ্য পাবে সেতু কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পায়রা সেতু দেখতে দর্শনার্থীর ভিড়

আপডেট সময় : ০৯:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১