রাজাকার পুত্রকে মনোনয়ন দেওয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৪০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ৮৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
যশোরের বাঘারপাড়া উপজেলায় রায়পুর ইউনিয়নে দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে রাজাকারপুত্র বিল্লাল হোসেনকে মনোনয়ন দেওয়ায় ফুঁসে উঠেছেন ওই এলাকার মুক্তিযোদ্ধারা।
রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রায়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও বাঘারপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীর সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগের দুই শতাধিক নেতা অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাকার পরিবারের সদস্যদের মনোনয়ন দেওয়া হচ্ছে। স্বাধীনতাবিরোধীরা স্থানীয় সরকারে প্রতিনিধিত্ব করবে এটা আমরা আশা করি না। এটা জাতির জন্য একটি কলঙ্কজনক বিষয়। অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে মুক্তিযুদ্ধের সপক্ষের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

























