সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যা করল দ্বিতীয় স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি: ভোলায় ফরহাদ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্ত্রী নুর নাহার বেগমকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পণ্ডিতেরহাট পোল সংলগ্ন শিয়ালি বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। ফরহাদ হোসেন টিটব ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, টিটব রাতে তার দ্বিতীয় স্ত্রী নুর নাহার বেগমের সঙ্গে ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের দরজায় তার স্ত্রীকে দা হাতে নিয়ে বসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের ভেতর থেকে টিটবের রক্তাক্ত মহদেহ উদ্ধার করে এবং ঘাতক স্ত্রী নুর নাহারকে আটক করে।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, টিটব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকবিক্রির সঙ্গে জড়িত। তাকে অনেকবার পুলিশ ধরে নিয়ে গেছিল। শনিবার রাতেও টিটব মাদক সেবন করে ঘরে এসে স্ত্রীকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করে স্ত্রী। এ ঘটনায় মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যা করল দ্বিতীয় স্ত্রী

আপডেট সময় : ০৯:৪৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১