সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

রেজা-নূরের নতুন দল গণপরিষদ আত্মপ্রকাশ ঘটছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
২৬ অক্টোবর গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঙ্গলবার সকাল ১০টায় ‘গণপরিষদ’ নামে নতুন দলের ঘোষণা হবে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘২৬ অক্টোবর আমাদের নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এ নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ইতিবাচক জবাব পেয়েছি। তরুণ ও যুবক শ্রেণিকে প্রাধান্য দিয়ে আমরা নতুন নেতৃত্ব সাজাব। দল ঘোষণার আগেই চট্টগ্রামে আমাদের নয়জন নেতার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এটা দুঃখজনক। ’
ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, ‘৩০ সেপ্টেম্বর আমাদের দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরে আমরা ২০ অক্টোবর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার পরিকল্পনা করি। প্রশাসনিক জটিলতায় অনুষ্ঠানের ভেন্যুর (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন) অনুমতি না পাওয়ায় পরে তা-ও পরিবর্তন করা হয়।

এবার আমরা ২৬ অক্টোবর একই স্থানে অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। এখনো অনুমতি মেলেনি। যদি অনুমতি না মেলে তাহলে ২৬ অক্টোবর ঢাকার যে কোনো জায়গায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেজা-নূরের নতুন দল গণপরিষদ আত্মপ্রকাশ ঘটছে

আপডেট সময় : ০৯:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১