সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

পায়রা সেতু উদ্বোধন রবিবার, অনুষ্ঠানে থাকবেন ৪শ’ অতিথি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-পটুয়াখালী সড়কের লেবুখালীর পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতু রবিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় গণভবন থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেবে সড়ক ও জনপথ বিভাগ।

সেতুর পটুয়াখালী প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। এছাড়া বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল ও পটুয়াখালী জেলার সংসদ সদস্যরা, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরী ও প্রধান প্রকৌশলী আবদুস সবুর, শেখ হাসিনা সেনা নিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমান, বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, সড়ক বিভাগ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবালসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে দুমকী প্রান্তে উপস্থিত থাকবেন।
বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, ‘সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ৪০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। আনন্দঘন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্নের যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক বলেন, ‘এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মাওয়া এবং কাঁঠালবাড়ি থেকে দেশের সর্ব দক্ষিণের কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হবে এবং এতে দক্ষিণের আর্থ-সামাজিক উন্নয়নে গতি বাড়বে।’

সেতুটি নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালের ২৪ জুলাই। এক হাজার ১১৮ কোটি টাকা ব্যয়ে এক্সট্রা ডোজ ক্যাবল স্ট্রেট নকশায় নির্মিত সেতুর দৈর্ঘ্য এক হাজার ৪৭০ মিটার এবং প্রস্থ ১৯.৭৬ মিটার।

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লং জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড সেতুটি নির্মাণ করেছে। পায়রা সেতুর নান্দনিকতা ইতোমধ্যে দৃষ্টি কেড়েছে পর্যটকদের। দিনে এবং রাতের পায়রা সেতুর নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছে পর্যটকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পায়রা সেতু উদ্বোধন রবিবার, অনুষ্ঠানে থাকবেন ৪শ’ অতিথি

আপডেট সময় : ০৩:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১