সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কনস্টেবল আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

উল্লাপাড়ায় এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মাজেদুল ইসলাম বাবু (২৬) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। শুক্রবার উল্লাপাড়ায় ওই নারীর বাসা থেকে তাকে আটক করে উল্লাপাড়া থানা পুলিশ।

মাজেদুল ইসলাম বাবু উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামের আলতাব হোসেনের ছেলে। বর্তমানে তিনি গুলশান-২ থানায় কর্মরত।

উপজেলার মনিরপুর গ্রামের ওই গৃহবধূ (৩০) শুক্রবার উল্লাপাড়া মডেল থানায় অভিযোগপত্র দেন। এতে তিনি বলেন, ১২ বছর আগে ভদ্রকোল গ্রামে বিয়ে হয় তার। বিয়ের পর তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকে প্রতিবেশী পুলিশ কনস্টেবল মাজেদুল ইসলাম বাবু তাকে বিয়ে করার জন্য নানাভাবে প্রস্তাব দেন। এক পর্যায়ে স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যান তিনি। এরপর থেকে ছুটিতে বাড়িতে এসে নিয়মিত ওই নারীর সঙ্গে যোগাযোগ করে মাজেদুল এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে অনেকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। মাঝে কিছুদিন ঢাকার গাজীপুরে একটি বাসা ভাড়া করে তাকে সেই বাসায় নিয়ে রাখেন। পরে তাকে বিয়ে না করে বাড়িতে পাঠিয়ে দেন। এক পর্যায়ে গত বুধবার রাতে মাজেদুল উল্লাপাড়ায় তার বাবার বাড়িতে গিয়ে তাকে ফুসলিয়ে ধর্ষণ করে। শুক্রবার সকালে মাজেদুল তাদের ঘর থেকে বের হওয়ার সময় ওই নারী চিৎকার করে। এরপর বাড়ির লোকজন মাজেদুলকে আটক করে। পরে উল্লাপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, কনস্টেবল মাজেদুল থানা আটক আছেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার সত্যতা প্রমাণ পেলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মাজেদুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত প্রতিবেদন দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কনস্টেবল আটক

আপডেট সময় : ০৯:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১