সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে সেতুমন্ত্রীর হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যে কোনো মূল্যে বিআরটিএতে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অপকর্ম বন্ধ করতে বিআরটিএর চেয়ারম্যানকেও নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে, সড়ক ভবন অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী।

এ বছর ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবসটি।

সভায় সেতুমন্ত্রী বলেন, বর্তমানে মোটরসাইকেলের উপদ্রব বেড়েছে। চালকরা কোনো নিয়ম মানে না। রাজনৈতিক কর্মীরা মোটরসাইকেল আরোহণে বেশি অনিয়ম করে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। পাখির মতো, মাছির মতো মানুষ মরছে।

মন্ত্রী আরও বলেন, আগামী বছর সড়কে বৈপ্লবিক পরিবর্তন পুরোপুরি দৃশ্যমান হবে। পদ্মা সেতু উদ্বোধন হবে। এ ছাড়া মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট ও কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে। আগামী ২৪ অক্টোবর ঢাকা সিলেট, সিলেট তামাবিল সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই, নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সাসটেইনেবল গোল অর্জন করতে হলে জাতিসংঘ কর্তৃক ঘোষিত ৫০ ভাগ দুর্ঘটনা কমিয়ে আনতে হবে। জাতিসংঘ বলেছে, বাংলাদেশে রাজনৈতিক সদিচ্ছা থাকলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে সেতুমন্ত্রীর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৮:৫২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১