সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গৌরনদীতে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়াওয়ার সময় শুক্রবার ভোররাতে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদ্যস্যকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, বরগুনা জেলার তালতলী উপজেলার বেতীপাড়া গ্রামের কাদের প্যাদার পুত্র তৈয়ব আলী প্যাদা (৫০), একই গ্রামের সৈয়দ ফকিরের পুত্র আমিনুল ফকির (২৩), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাবাজপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র শুভ মিয়া (৩২) ও গৌরনদী পৌরসভার দিয়াশুর গ্রামের সেলিম সরদারের পুত্র রবিউল হাসান (৩২)। এর মধ্যে ধৃত আসামি তৈয়ব আলী প্যাদার বিরুদ্ধে ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালি, মাদারীপুর, নলছিটি থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন দৈনিক আজকের ক্রাইম পত্রিকাকে জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সহিদুল ইসলাম জানতে পারেন, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কান্ডপাশা গ্রামের শহিদুল হাওলাদারের গরু চুরি করে পিকআপ ভ্যান যোগে নিয়ে যাচ্ছে। এ সময় বিভিন্ন সড়কে পুলিশের চেকপোষ্ট বসানো হয়। পরবর্তীতে পৌর এলাকার কাসেমাবাদ হাই মাকের্টে কাছ থেকে পিকআপ ভর্তি একটি গরুসহ উল্লোখিত চোরদের আটক করে। এ ঘটনায় গরুর মালিক শহিদুল হাওলাদার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গৌরনদীতে গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১