সংবাদ শিরোনাম ::
ওজনে কারচুপি: পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ ১২২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
জ্বালানি তেলের ওজনে কারচুপির অপরাধে ‘মেসার্স স্যাম অ্যাসোসিয়েটস লিমিটেড’ নামে একটি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাজধানীর মিরপুর এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে এ মামলা দায়ের করা হয়। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে জ্বালানি তেল পরিমাপে কারচুপি করার অপরাধে লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) রুবিনা আখতার অংশ নেন।


























