সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

দেশে বসেই বিদেশিদের ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট করতেন তিনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর মিরপুর থেকে রায়হান ফরাজী রাব্বি নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসির দাবি, রাব্বি ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণা করতেন। আর গ্রাহক পেতে তিনি ফেসবুক-ইউটিউবে বিজ্ঞাপনও দিতেন।

সোমবার (১৮ অক্টোবর) মিরপুরের সেনপাড়ায় অভিযান চালিয়ে সিটিটিসির সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ রাব্বিকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন অভিযানিক দলের প্রধান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ।

সিটিটিসি জানিয়েছে, আটক রায়হান ফরাজী রাব্বির বাসা থেকে একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে, যাতে বিদেশি নাগরিকদের ভুয়া আইডি কার্ড প্রস্তুত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও পাঁচটি হার্ড ড্রাইভসহ একটি সিপিইউ জব্দ করা হয়েছে।

সাইবার পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি স্বীকার করেন যে, ২০১৭ সাল থেকে তিনি জাল কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত। এ পর্যন্ত বিভিন্ন দেশের নাগরিকদের সহস্রাধিক ভুয়া ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, পাসপোর্ট প্রস্তুত ও এডিট করেছেন। বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তিনি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন (ভার্চুয়াল মানি) সংগ্রহ করতেন।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, গ্রেফতার ব্যক্তি বিভিন্নজনকে সুবিধা পাইয়ে দিতে লাইসেন্স-পাসপোর্ট ইত্যাদি এডিট করে তাদের ইমেইলের মাধ্যমে সরবরাহ করতেন। পাশাপাশি তিনি বাংলাদেশের আইন বহির্ভূত ই-ট্রানজেকশনের মাধ্যমে বিটকয়েন সংগ্রহ করতেন।

প্রতারণার কাজে রায়হান রাব্বি ফেইক আইডিমেকার ইমেইলটি ব্যবহার করতেন। তার বিরুদ্ধে কাফরুল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলেও জানান সিটিটিসির এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে বসেই বিদেশিদের ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট করতেন তিনি

আপডেট সময় : ০৬:২০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১