সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ডিবি পরিচয়ে দুর্নীতি মামলার ভয় দেখিয়ে ৯৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ পরিচয়ে হাইকোর্টে দুর্নীতি মামলার ভয় দেখিয়ে এক ডাক্তারের কাছ থেকে ৯৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর মিঠুর মোড় এলাকার একেএম মোতাহারুল ইসলামের ছেলে তাসফিন আহমেদ (৩৩) ও ফয়সাল আহমেদ (৩৮)।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডা. আজিজুল হক (আব্দুল্লাহ) এর স্ত্রীর বড় বোনের ছেলে আসামি তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদ। আত্মীয়তার সূত্র ধরে তাসফিন ও ফয়সাল ডা. আজিজুল হকের বাড়িতে আসা যাওয়া করতো। আত্মীয়তা ও বিশ্বস্ততার সূত্র ধরে তাসফিন, ফয়সাল ও ফয়সালের ভায়রা আসামি রুবেল সরকার রাসেল (৩৩) যোগসাজস করে ডা. আজিজুল হককে হাইকোর্টে দুর্নীতি দমন মামলার কাগজ ও আয়করের ভুয়া কাগজ দেখান। আসামি রুবেল নিজেকে ডিবি পুলিশ ও ওয়ারেন্ট অফিসার পরিচয়ে দিয়ে গত ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯৫ লাখ টাকা হাতিয়ে নেন।

প্রতারক চক্রের সদস্যরা পর্যায়ক্রমে টাকাগুলো নেওয়ার সময় ডা. আজিজুল হককে জানায়, দুর্নীতি দমন কমিশন, আয়কর বিভাগ এবং হাইকোর্টের রায়ের বিষয়ে কাগজ বের হতে সময় লাগবে। এ বিষয়ে কাউকে কিছু না জানাতে বলে তারা। অন্যকেউ জানলে তার ও তার পরিবারের যে কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে বলে তারা ডা. আজিজুল হককে ভয় দেখায়।

পরবর্তীতে ডা. আজিজুল হক খোঁজ নিয়ে জানতে পারেন, হাইকোর্টে দুর্নীতি ও আয়করের মামলার বিষয়টি ভুয়া। আসামিরা যোগসাজসে প্রতারণা করে তার কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি আসামি ফয়সালের কাছে জানতে চাইলে সে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে। এই ঘটনার পরে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করেন ডা. আজিজুল।

মামলার পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেনের নির্দেশে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার অভিযান শুরু করেন।

ওসি মাজাহারুল ইসলাম বলেন, ১৮ অক্টোবর রাতে আসামি তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিবি পরিচয়ে দুর্নীতি মামলার ভয় দেখিয়ে ৯৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০২:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১