সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সহিংসতার কুশীলবদের খুঁজে বের করার দাবি ১৪ দলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষৎ করে ১৪ দলের প্রতিনিধিরা এ দাবি জানান।

বৈঠক শেষে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রাশেদ খান মেনন বলেন, ‘আমরা বলেছি, এ ঘটনা পূর্বপরিকল্পিত। ৫০ বছরে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মন্দির ভাঙার ঘটনা ঘটেছে। কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে এমন ঘটনা দেখিনি।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, এর পেছনে যেসব কুশীলব কাজ করেছে তাদের খুঁজে বের করতে হবে। মাননীয় মন্ত্রী বলেছেন, তারা শিগগিরই খুঁজে বের করে জনসম্মুখে হাজির করবেন। তিনি বলেছেন, এটা পূর্বপরিকল্পিত।’

‘দ্বিতীয়ত আমরা বলেছি, প্রশাসনিক বা গোয়েন্দাদের যদি কোনো ব্যর্থতা থাকে, সেটাও আমাদের দেখা দরকার। কোথাও যদি কোনো শৈথিল্য থাকে, কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা করেছেন তাদের সামনে আনা।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘রামু থেকে শুরু করে এখন পর্যন্ত ঘটনার মামলাগুলোর কোনোটার চার্জশিট হয়েছে দুই বছর পর, ফলে সাক্ষী পাওয়া যায় না। কোনোটার এখনও চার্জশিটই হয়নি। বিচার না হওয়ার ফলে এরা সাহস পেয়ে গেছে। এই বিষয়টি আমরা বলেছি।’

রাশেদ খান মেনন বলেন, ‘আরেকটি কথা বলেছি- যেসব স্থানে পূজামণ্ডপ ধ্বংস হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এর জন্য পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে পীরগঞ্জে বাড়িঘর করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা বলেছি, দেশের অন্যান্য স্থানে যেসব ভাঙচুর হয়েছে, সেখানেও ক্ষতিপূরণ দিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সহিংসতার কুশীলবদের খুঁজে বের করার দাবি ১৪ দলের

আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১