ভালুকায় নানা আয়োজনে শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০২:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ৬৬ বার পড়া হয়েছে

এস এম সুজন খান (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১২ অক্টোবর (মঙ্গলবার) ভালুকা উপজেলা আঞ্চলীক শ্রমিকলীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ভালুকা উপজেলা আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহণে দিবসটি সুন্দর ভাবে পালিত হয়।
এসময় শ্রমিকলীগ কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বেরহয়ে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক ও পৌর সদরে বিভিন্ন রাস্তা পদক্ষিণ শেষে শ্রমিকলীগ কার্যালয়ে এসে নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
এসময় উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা আ’লীগের সম্মানীত সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সংরক্ষিত মহিলা এমপি মনিরা সুলতানা মনি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শওকত আলী, সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এজাদুর হক পারুল, সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক জাকির সোসেন শিবলী প্রমুখ।
আলোচনা শেষে বিশেষ মোনাজাত ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

























